অনলাইনে প্রেম, এরপর চীন থেকে...
অনলাইনে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। বিয়ে ও ধর্মান্তর নিয়ে...
ছবি সংগৃহীত
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে গ্যাসের স্বল্পচাপের কারণে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করতে পারে।
এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সময়ে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহে প্রভাব পড়ার পাশাপাশি জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
এতে আবাসিক গ্রাহকদের রান্নাবান্না, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম এবং শিল্পকারখানার উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সাময়িক অসুবিধা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
এসএ/সিলেট
অনলাইনে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। বিয়ে ও ধর্মান্তর নিয়ে...
কানাইঘাটে মোটরসাইকেল চালক ও নিরীহ শ্রমিক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা...
পারিবারিক বিরোধের জেরে সিলেটের ওসমানীনগরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাইফুর রহমান (২৫) নামে এক যুবক। সোমবার দিবাগত রাতে শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। এ...
সিলেটে আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা রয়েছে। এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে বুধবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত এ...
নগরীর ব্যস্ততম লালদিঘির পাড় হকার্স মার্কেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ উপাদান দিয়ে ভেজাল পণ্য। মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার...