সিলেটে জমকালো আয়োজনে কালবেলার...
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেটে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সুধীজনদের মিলনমেলায় পরিণত হয় প্রতিষ্টাবার্ষিকীর...
ছবি সংগৃহীত
দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা গুরুতর অসুস্থ হয়ে নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (০৩ অক্টোবর) বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে (Coronary Care Unit) চিকিৎসাধীন রয়েছেন।
আতাউর রহমান আতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে, তার দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
অপরদিকে, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ হান্নান হাসপাতালে গিয়ে ফটো সাংবাদিক আতাউর রহমান আতার চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত রোগমুক্তি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেট বাণী’র স্টাফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সহযোগী সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী। এছাড়া আতাউর রহমান আতার সুস্থতার জন্য সহকর্মী, সাংবাদিকসহ সবার কাছে দোয়া কামনা করেছেন দৈনিক সিলেট বাণী’র সম্পাদক ওবায়দুল হক চৌধুরী।
এসএ/সিলেট
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেটে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সুধীজনদের মিলনমেলায় পরিণত হয় প্রতিষ্টাবার্ষিকীর...
দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা...
দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন, সিলেট প্রেসক্লাবের...
গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ছানু মিয়া (দৈনিক সিলেটের বাণী), সাধারণ সম্পাদক হারিছ আলী...
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুক্রবার দুপুরে সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব পরিদর্শন...