ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও...
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভিডিও প্রকাশের ভয়...
ছাতকের কালারুকা ইউনিয়নের অষ্টগ্রামবাসীর মতবিনিময় সভায় হাজারো মানুষের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
তাজিদুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির সমর্থন প্রত্যাশী আশরাফুল আলমের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাজারো মানুষের ঢল নামে। এ সময় অষ্টগ্রামবাসী আশরাফুল আলমকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে তার প্রতি সমর্থন জানান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টায় ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
শিমুলতলা গ্রামের প্রবীন মুরব্বি আবুল হোসেন তৌলতের সভাপতিত্বে এবং যুবদল নেতা রবিউলের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম।
বক্তব্যে আশরাফুল আলম বলেন, গত নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে ভোটের লড়াই করেছেন। এবারও এলাকাবাসীর সমর্থন পেলে বিপুল ভোটে বিজয় অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত বক্তারা আশরাফুল আলমের সমর্থনে কাজ করার মতামত প্রকাশ করেন। একই সঙ্গে অষ্টগ্রামবাসী তাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচনে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন প্রবীন মুরব্বি উস্তার আলী, মুহিবুল হক, মনির মিয়া, আব্দুল হেকীম, আমির আলী, শাহ আলম, মদরিছ আলী, শরিফ হোসেন সুরুজ, আরাফাত আলী, ইলিয়াছ আলী, তেরাব আলী, ১নং ওয়ার্ডের মেম্মার সমছু মিয়া, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আরশ আলী, সাবেক মেম্বার নুরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি শফিক আহমদ, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফজলু মিয়া, যুক্তরাজ্য প্রবাসি আবু সৈয়দ, যুব সমাজের পক্ষে আব্দুল কাদির ও হাফিজ নাজমুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হায়দার আলী, আতাউর রহমান, আব্দুননুর, এমদাদুর রহমান, সৈয়দ আহমদ, গেদা মিয়া, আব্দুল কাদির, মনির মিয়া, শাহিনুল ইসলাম, আলাল হোসেন, সইলেন দাশ, হাবিবুর রহমান হাবিব, কামাল আহমদ, সৈফুল ইসলাম, লিয়াকত আলী, বজন আলী, ইজার আলী ও আলী হোসেনসহ অষ্টগ্রামের মুরব্বিয়ান, যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভার শেষাংশে আশরাফুল আলম উপস্থিত এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভিডিও প্রকাশের ভয়...
সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারে সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা)আসনের সংসদ সদস্য...
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও একজনের মৃত্যু...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক...
সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে পৌঁছেছে ১২৫টি ট্যাব