ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও...
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভিডিও প্রকাশের ভয়...
প্রতীকি ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজিবুর রহমান। এর আগে মঙ্গলবার সংঘর্ষের সময় ঘটনাস্থলেই নিহত হন তাঁর চাচাতো ভাই মতিউর রহমান (৫০)।
নিহত দুজনই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চণ্ডী হেদায়েতপুর) গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজন পুরুষ ও তিনজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীরের সঙ্গে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুলফির আঘাতে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় মতিউর রহমানের পক্ষের মুজিবুর রহমান ও আতাউর রহমানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মুজিবুর রহমানের মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভিডিও প্রকাশের ভয়...
সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারে সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা)আসনের সংসদ সদস্য...
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও একজনের মৃত্যু...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক...
সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে পৌঁছেছে ১২৫টি ট্যাব