অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাসে...
অসুস্থ ছেলেকে অলৌকিকভাবে সুস্থ করার আশ্বাস এবং ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখিয়ে এক মায়ের কাছ থেকে দুই দফায় ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে হত্যার প্রায় সাড়ে ১০ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। পাশাপাশি তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
অপর আসামি মুহিবুর রহমানকে ৭ ও জয়নাল মিয়াকে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। বিরোধের একপর্যায়ে শাবানা বেগমকে তার সৎ ভাই ও স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
এই ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন।
এসএ/সিলেট
অসুস্থ ছেলেকে অলৌকিকভাবে সুস্থ করার আশ্বাস এবং ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখিয়ে এক মায়ের কাছ থেকে দুই দফায় ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার...
কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউবিসিসিএ লি.) দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন...
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন মর্মে নিজের ফেসবুক পোস্টে...
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায়ের...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে হত্যার প্রায় সাড়ে ১০ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার...