ছাতকে ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
সুনামগঞ্জের ছাতকে অনলাইন জুয়ার বিস্তার রোধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। ছাতক সার্কেলের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
রবিবার (১৭ মে) রাত সাড়ে ১২টার দিকে (শনিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদরের কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শরিফুল ইসলাম রিমন ও নায়েব আলীর ছেলে মো. আলতাফ হোসেন।
র্যাব-৯ সূত্র জানায়, গত ১৬ মে রাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বনকুঁড়ি রিসোর্ট এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই রিসোর্টে মোটরসাইকেল রেখে ভেতরে প্রবেশ করেন। পরে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে ব্যর্থ হন। পরে এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১৭ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান চালায়।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতকে অনলাইন জুয়ার বিস্তার রোধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। ছাতক সার্কেলের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত...
ছাতক উপজেলা-এর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল...
সুনামগঞ্জের ছাতক উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী রশিটান খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলাকে ঘিরে সৃষ্টি হওয়া...
জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুপক্ষের সংঘর্ষে সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।শুক্রবার (০৯ মে) রাতে...
সুনামগঞ্জের ছাতকে সংঘটিত ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে ছাতক থানা...